চতুর্থ দফায় রিটার্ন দাখিলের সময় বেড়েছে

চতুর্থ দফায় রিটার্ন দাখিলের সময় বেড়েছে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:২০

রেকর্ড চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর দ্বিতীয় সচিব মো. একরামুল হকের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

আর দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি ও প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন।

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading