আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ০৮:২০

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠার জেরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে পড়েন বলিউড অভিনেত্রী ঈশা গুপ্ত। অবশেষে দেশে ফিরেছেন তিনি। গতকাল ৩ মার্চ সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্টে গত কয়েক দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

ঈশা জানান, ২৮ ফেব্রুয়ারি তিনি বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু দুপুর গড়াতেই হঠাৎ বিমান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে বিভ্রান্তি ও উদ্বেগ—কেউই ঠিক বুঝে উঠতে পারছিলেন না কী ঘটছে। পরে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার প্রভাব পড়ে বিমান চলাচলেও।

তিনি লেখেন, উপস্থিত যাত্রীরা কেউই পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত ছিলেন না। অচেনা মানুষ একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন, সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। ভয় ও অনিশ্চয়তার মধ্যেও এক ধরনের সংহতির ছবি দেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

বিমানবন্দরে যাত্রীদের খাবারের জন্য নগদ অর্থ দেওয়া হয়। যাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তাদের আবুধাবির বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। স্থানীয় প্রশাসনের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানান ঈশা।

তার ভাষ্য, ভয় ও চাপের মধ্যেও তারা ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছেন, কাউকে আতঙ্কিত হতে দেননি।

২ মার্চ দিল্লিগামী উড়োজাহাজে ওঠার সুযোগ পান ঈশা। নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান—যারা কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়েছেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতা এবং ভারত সরকারের আশ্বাস ও উদ্যোগের প্রশংসাও করেন তিনি।

সবশেষে তিনি লেখেন, নিরাপদে ঘরে ফিরতে পেরে কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা তাকে মানুষে মানুষে সহমর্মিতার শক্তির কথা নতুন করে মনে করিয়ে দিয়েছে।

সূত্র: দ্য ওয়াল

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading