স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী
উত্তরদক্ষিণ। ব
নিজের জীবন দিয়ে ২০ শিক্ষার্থীর প্রাণ বাঁচানো রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরীকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ দিচ্ছে সরকার।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বছরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।ব্যক্তির মধ্যে সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
একই ক্যাটাগরিতে পুরস্কার পাবেন ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ হয়েছিলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।
বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ শিক্ষার্থীকে রক্ষা করেন এই সাহসী শিক্ষিকা।
ইউডি/এআর

