ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার হলো তুর্কি জাহাজ

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার হলো তুর্কি জাহাজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, আপডেট ১৯:০০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। ইরানি কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর জাহাজটি প্রণালিটি অতিক্রম করেছে।

শুক্রবার (১৩ মার্চ) তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুগ্লু বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল–জাজিরা’র।শুক্রবার দেওয়া এক বক্তব্যে উরালুগ্লু বলেন, তুর্কি মালিকানাধীন মোট ১৫টি জাহাজ ওই এলাকায় ছিল এবং সেগুলো হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে একটি জাহাজের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে ইতোমধ্যে অনুমতি পাওয়া গেছে এবং সেটি নিরাপদে প্রণালিটি অতিক্রম করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম তুর্কি মন্ত্রী উরালুগ্লুকে উদ্ধৃত করে জানিয়েছে, এই জাহাজসহ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই জাহাজগুলোর বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে আঙ্কারা।

সংবাদভিত্তিক ওয়েবসাইট হাবেরতুর্ক’র তথ্য অনুযায়ী, তুর্কি মন্ত্রী উরালুগ্লু বলেন, ‘সেখানে [তুর্কি মালিকানাধীন] ১৫টি জাহাজ ছিল; আমরা একটি জাহাজের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি।’ তিনি জানান, জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading