মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অংশ নিতে সচিবালয়ে প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অংশ নিতে সচিবালয়ে প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৫৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিরতি নেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির মধ্যেও তিনি মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠকে অংশ নিতে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হন।

মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের ছুটির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঈদের অবকাশ শুরু হয়। তবে এদিন সকাল ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে দাফতরিক কার্যক্রমে যোগ দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ সাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান, সাধারণ ছুটির দিনেও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে অফিস করছেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। এদিনের কর্মসূচির মধ্যে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ছুটির সময়েও প্রধানমন্ত্রীর এ ধরনের সক্রিয়তা রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ঈদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে জানা গেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading