জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ রবিবার (০৫ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:৪৫


জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (৫ এপ্রিল) সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করে চায়। ৭১ এর সঙ্গে কিছুরই তুলনা চলে না। ৭১ এর সংবিধান কেন ভালো লাগে না, আমরা বুঝিতো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয়গাঁথা। কারো কারো কাছে, পরাজয়ের গ্লানি। আমি সেই পথে যাবো না।

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, চলুন, কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ বের করি। বিরোধীদলীয় নেতা মিলেমিশে কাজ করার কথা বলেছেন। ওয়েলকাম জানাই।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সনদে লেখা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা এটি চাই। বিরোধীদল চায় কিনা, জিজ্ঞেস করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading