নোয়াখালীতে রেল লাইনে গাছ পড়ে উপকূল এক্সপ্রেস আটকা, ২ ঘণ্টা পর চালু

নোয়াখালীতে রেল লাইনে গাছ পড়ে উপকূল এক্সপ্রেস আটকা, ২ ঘণ্টা পর চালু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:৫২

নোয়াখালীতে মধ্যরাতে কাল বৈশাখী ঝড়ে নোয়াখালী মাইজদী কোর্ট রেল স্টেশনে ২টি গাছ পড়ে থাকায় ঢাকা অভিমুখী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন (৭১১) নোয়াখালী স্টেশনে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারকাজ শেষে ২ ঘণ্টা পরে পুনরায় ট্রেন চলাচল করে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৬টায় নোয়াখালী সোনাপুর স্টেশন থেকে উপকূল এক্সপ্রেস মাইজদী কোর্ট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসলে পথিমধ্যে হরিনারায়নপুর স্টেশনের গাছ পড়ে থাকায় ট্রেনটি আটকা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি অপসারণ করলে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশন থেকে সাড়ে ৮টার পর ট্রেনটি চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রেনের ড্রাইভার রফিকুল ইসলাম জানান, আমরা এখন চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। এরপর আবার ওখানে গিয়ে অপেক্ষা করতে হবে। কারণ প্রায় অনেক জায়গায় গাছ পড়ে আছে। জানি না ঠিক কখন গন্তব্যে পৌঁছাতে পারবো।

এদিকে, অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনের এমন বিলম্বের খবরে যাত্রীরা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় যাত্রী শূন্য হয়ে পড়ে ট্রেনটি। অধিকাংশ যাত্রী গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ খুঁজে নেয়। আবার অল্প সংখ্যক যাত্রী তখনও ট্রেনে করে গন্তব্যের জন্য সিটে বসে অপেক্ষা করতে দেখা যায়।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, খুব ভোরবেলা থেকেই রেলওয়ে কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাইন ক্লিয়ারের জন্য গাছ অপসারণের কাজ করে যাচ্ছে। এগুলো অপসারণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading