শুভেচ্ছাদূত মিম
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৫
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বর্তমানে ছবি, বিজ্ঞাপন ও ওয়েবসিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরইমধ্যে আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। পণ্যটি মূলত চুলের প্রসাধনী। বলিউডের প্রথম সারির নায়িকা ক্যাটরিনা কাইফ এর আগে পণ্যটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। তিন বছরের এই চুক্তিতে মিম পণ্যটির বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন। এর মধ্যে তিনটি বিজ্ঞাপনচিত্র থাকছে। ইতমধ্যেই নির্মিত হয়েছে একটি বিজ্ঞাপন। এটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিজ্ঞাপনচিত্রটির দেখা মিলবে এ বছরের শেষ দিকে। প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় থাকা মিমের ‘পরাণ’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। আগামী ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে।

