জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। স্বাধীনতার পর থেকে মঞ্চ-টেলিভিশনে সমান তালে অভিনয় করে আসছেন। ব্যক্তিগত জীবন ও দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের সফলতা ও ব্যর্থতার গল্প শোনাতে মঞ্চে উঠতে যাচ্ছেন এই কিংবদন্তি শিল্পী। ‘এক বক্তার বৈঠক’ নামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল। এতে জীবনের গল্প বলবেন ফেরদৌসী মজুমদার। আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। অভিনয়ে এখন খুব একটা নিয়মিত নন এই কিংবদন্তি শিল্পী। বর্তমানে ‘ফ্রম বাংলাদেশ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার। ‘ফ্রম বাংলাদেশ’ চলচ্চিত্রের গল্পের মূল প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। কিন্তু এতে সরাসরি কোথাও মুক্তিযুদ্ধ নেই। এতে ৮০ বছর বয়েসি বৃদ্ধা কাননবালার চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী। ১৯৪২ সালের ১৮ জুন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন ফেরদৌসী মজুমদার। তবে বেড়ে উঠেছেন ঢাকায়। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো: ‘কোকিলারা’, ‘এখনো ক্রীতদাস’, ‘বরফ গলা নদী’,‘জীবিত ও মৃত’, ‘বাঁচা’, ‘অকুল দরিয়া’, ‘যোগাযোগ’, ‘সংশপ্তক’, ‘চোখের বালি’, ‘নিভৃত যতনে’, ‘শংখনীল কারাগার’ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading