কলকাতার মন্ত্রীর ছবিতে মোশাররফ করিম

কলকাতার মন্ত্রীর ছবিতে মোশাররফ করিম

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সারাবছরই ব্যস্ত থাকেন অভিনয় করা নিয়ে। সেটা হোক নাটক বা সিনেসা। দু’মাধ্যমেই সাবলীল তিনি। অভিনয়ের সুবাদে কলকাতাতেও সমানতালে জনপ্রিয় তিনি। আর তাই তো কিছুদিন আগেই শোনা গিয়েছিল, কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। নাম চূড়ান্ত না হওয়া সেই ছবিটির নির্মাণ দায়িত্ব ছিল পাভেলের কাঁধে। এরইমধ্যে জানা গেলো আরেকটি খবর। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসুর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম। টাইমস অব ইন্ডিয়াকে খবরটি নিশ্চিত করেছেন ব্রাত্য বসু নিজে।  তিনি জানান, নতুন এই ছবির নাম ‘ব্যবধান’। এর মূল দুই চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম ও কলকাতার আবির চ্যাটার্জি। বাকি শিল্পীদের এখনো চূড়ান্ত করা হয়নি। ২০১০ সালে সর্বশেষ সিনেমা নির্মাণ করেছিলেন ব্রাত্য বসু। তিনি বলেন, ‘তারা’ মুক্তির ৯ বছর পর আবারো সিনেমা বানাচ্ছি। এর কাহিনী বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই আমরা শুটিং শুরু করব। জানা যায়, গল্প দুটি হলো ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’। ছবিটির জন্য চিত্রনাট্য তৈরি করছেন উজ্জ্বল চ্যাটার্জি। উজ্জ্বল চ্যাটার্জি জানান, সম্প্রতি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উত্সবে বাংলাদেশে এসেছিলেন ব্রাত্য বসু। তখনই মোশাররফ করিমের সঙ্গে আলোচনাটা সারেন ওপার বাংলার মন্ত্রী। এদিকে এ বিষয়ে মন্তব্যের জন্য মোশাররফ করিমকে মুঠোফোনে পাওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading