অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে র্যাবের চার্জশিট
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে র্যাব। গতকাল বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেয়া হয়।
রাজধানীর রমনা থানায় অস্ত্র আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক চার্জশিট জমা দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অস্ত্র ও মাদক মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

