বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না – শারদ

বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না – শারদ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬

ভারতের দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার বলেছেন, অজিত পাওয়ারের সিদ্ধান্তে বিজেপির সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের কোনও প্রশ্নই ওঠে না। অজিতের একটি টুইটবার্তার পর বিজেপির সঙ্গে সরকার গঠন নিয়ে এনসিপি আলোচনা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে৷ এর পরই শিবসেনা ও কংগ্রেস জোটে থাকছে এনসিপি বলে সাফ জানিয়ে দেন শারদ পাওয়ার।সরকার গঠনের জন্য একক সিদ্ধান্তে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাতারাতি দলের মধ্যে ‘ভিলেন’ হয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। এমনকী তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে পদ থেকে বহিষ্কার করেন এনসিপি প্রধান। শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোট থাকা সত্তে্বও একক সিদ্ধান্তে শনিবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহরাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার। এটা নিয়ে দলীয় প্রধানের সঙ্গে টুইটারে বিতর্কে জড়ান ভাইপো অজিত। শারদকে ট্যাগ করে একটি টুইটবার্তায় অজিত লেখেন, ‘আমি এনসিপিতেই রয়েছি, আগামী দিনেও তাই থাকব। (শারদ) পাওয়ার সাহেবই আমাদের নেতা। আমাদের বিজেপি-এনসিপি সরকার মহারাষ্ট্রে আগামী পাঁচ বছর স্থায়ী সরকার চালাবে ও মানুষের কল্যাণের জন্য কাজ করবে।’ এর পর তিনি আরও লেখেন, ‘কোনও রকম উদ্বেগের কারণ নেই, সব ঠিক আছে। তবে হ্যা সামান্য ধৈর্য্য রাখতে হবে। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’ এর ফলে নতুন করে জল্পনা শুরু হয় বিজেপি ও এনসিপি সমীকরণ নিয়ে। অজিতের টুইটের জবাবে শারদ পাওয়ার লিখেছেন, ‘মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়ার প্রশ্নই ওঠে না। শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোট গড়েই সরকার গড়বে এনসিপি, এটা দলের সর্বসম্মত সিদ্ধান্ত। অজিত পাওয়ারের বিবৃতি ভুয়া ও বিভ্রান্তিকর। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভুল ধারণা সৃষ্টির উদ্দেশ্যে এমন মন্তব্য করা হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading