হিলিতে বিশেষ অভিযান, পলাতক ৭ আসামি গ্রেপ্তার

হিলিতে বিশেষ অভিযান, পলাতক ৭ আসামি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন ।১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৫১

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- হিলির চন্ডিপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতারা বেগম (৩৭), একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৫৫), মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে হোসেন আলী (২৬), দক্ষিণবাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৩), ফকিরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৩), ছাতনি গ্রামের মৃত হাকিম মন্ডলের ছেলে হাফিজুর রহমান (৪২)।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টহল দল সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই পলাতক ছিল ও তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও ফকিরপাড়া এলাকা থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শাকিল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading