ভাস্কর্য বিরোধিতায় ‘মদদ দিচ্ছে’ বিএনপি: কাদের

ভাস্কর্য বিরোধিতায় ‘মদদ দিচ্ছে’ বিএনপি: কাদের

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্যের বিরোধিতায় সাম্প্রতিক মৌলবাদী কর্মকাণ্ডের পেছেনে রয়েছে ‘বিএনপির মদদ’।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, এদের যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে, তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটিত করব।”

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায় সাম্প্রতিক মৌলবাদী কর্মকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত।”

মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading