করোনার মধ্যে প্রথম বিসিএসে বসছে চাকরিপ্রত্যাশীরা

করোনার মধ্যে প্রথম বিসিএসে বসছে চাকরিপ্রত্যাশীরা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:১৫

দেশে করোনা মহামারী শুরুর পর প্রথমবারের মত কোনো বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসছে সরকারি চাকরিপ্রত্যাশীরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা হবে। বিশেষ এ বিসিএসে কেবল চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা বলেন, নির্ধারিত কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কোন শিক্ষার্থী মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading