পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেনও
উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:০৫
আজ সোমবার (২৯ মার্চ) সপ্তাহের ২য় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে সোমবার টাকার পরিমাণে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে ডিএসইতে ২৫২ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে আজ। গতকাল লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৫৪ লাখ টাকার।
সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে। আজ ডিএসইতে মোট ৩৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১২টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮২ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
লেনদেনের শীর্ষে যারা
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন কোম্পানিটির ১০১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮ লাখ টাকার।
৩০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
টপ গেইনার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ১ বারে ২ টি শেয়ার লেনদেন করেছে।
তালিকায় ২য় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। ফান্ডটি ১৯৩ বারে ২৩ লাখ ৬ লাখ ৪৮হাজার ৫৬১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। ফান্ডটি ৩০৯ বারে ৫ লাখ ৭০ হাজার ৪২০টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বে-লিজিংয়ের ৯ দশমিক ১৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.২১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৭.৮১ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৭.৫০ শতাংশ ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৭.২৭ শতাংশ বেড়েছে।

