কাকরাইলে রুপায়ন করিম টাওয়ারে আগুন
উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৫:৪৫
রাজধানীর কাকরাইলে রুপায়ন করিম টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
শনিবার (৫ জুন) দুপুর দুইটা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, রুপায়ন টাওয়ারের নীচতলায় আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

