করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩
উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৬:৩০
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। একইদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৭ জনের।
শনিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ৮০১ জন। আর দেশে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ৮ লাখ ৯ হাজার ৩১৪।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪১। সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
৪ জুন সকাল ৮টা থেকে ৫ জুন সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৪৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩১৪ বাংলাদেশি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

