কাকরাইলের করিম টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৬:৪০
রাজধানীর কাকরাইলে করিম টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ১৭ তলা বিশিষ্ট ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, করিম টাওয়ারে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে করিম টাওয়ারের দ্বিতীয় তলা থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে থাকে। লোকজন আতঙ্কে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। তবে, এতে কেউ হতাহত হননি। ভবনের দ্বিতীয় তলায় বেশকিছু আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

