খাতভিত্তিক লেনদেন: শীর্ষে সাধারণ বিমা খাত
উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৭:২৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ মে-৩ জুন) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত।
সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
১৮.৩ শতাংশ লেনদেন করে আলোচ্য সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। ৮.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৭.২ শতাংশ, আর্থিক খাতে ৬.৬ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ৫.১ শতাংশ, জীবন বিমা খাতে ৪.৬ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩ শতাংশ, খাদ্য ও টেলিকমিউনিকেশন খাতে ২.১ শতাংশ, আইটি খাতে ১.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.২ শতাংশ, ট্যানারি ও সিরমিক খাতে দশমিক ৫ শতাংশ, ভ্রমণ ও কাগজ খাতে দশমিক ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

