জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন: বাহাউদ্দিন নাছিম

জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন: বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৭:৩৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধু মিছিল সমাবেশ নয়, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা রাজনৈতিক দলের বড় দায়িত্ব। বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম সবুজ বিপ্লবর ডাক দিয়েছেন। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নয়, দেশকে সবুজায়ন ,বনায়নের মধ্য দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু । ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন শত প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের ভারসাম্য বজায় রাখার জন্য সবুজায়নের প্রতি গুরুত্ব দিয়েছিলেন।

শনিবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, নির্মল পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানো নয়, আমাদের কল-কারখানা যানবাহন থেকে যে কালো ধোঁয়া সৃষ্টি হয় তাও রোধ করতে হবে। নদীর নাব্যতা খাল-বিলকে রক্ষা করতে হবে। তাহলেই আমাদের পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। দেশের পরিবেশ রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা শুধু দেশের মানুষ, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেননি, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন, সবুজ প্রকৃতি গড়ে তোলার ক্ষেত্রেও লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশে বেঁচে থাকুক সেটাই শেখ হাসিনা চেয়েছেন।

আওয়ামী লীগ দেশ ও মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে বাহা উদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ সুন্দরভাবে ভারসাম্য পরিবেশে বেঁচে থাকুক। সেজন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী নিবেদিতপ্রাণ হয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এছাড়াও মানবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাহউল হোসেন সাচ্চু, সহ- সভাপতি ম আব্দুর রাজ্জাক ও আব্দুল আলিম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading