আশুলিয়ায় কারখানায় আগুন, নিহত ৩

আশুলিয়ায় কারখানায় আগুন, নিহত ৩

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৫০

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডে ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২’ নামের এই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভার পর কারখানার ভেতরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন জহিরুল। নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন নারী রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ‘ইউনি ওয়ার্ল্ড’ নামের জুতা তৈরির কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বস্ত্র ও পোশাক শিল্প লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম গণমাধ্যমকে জানান, কারখানাটিতে ৩০ জন শ্রমিক কাজ করেন। আগুনে দগ্ধ হয়ে তিন জন মারা গেছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading