সেবার মান বাড়াতে ওয়ান স্টপ হেল্প ডেস্ক চালু করবে ডিএনসিসি

সেবার মান বাড়াতে ওয়ান স্টপ হেল্প ডেস্ক চালু করবে ডিএনসিসি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনিসিসি) আওতাধীন এলাকায় সেবার মান বাড়াতে ওয়ান স্টপ হেল্প ডেস্ক চালু করা হবে। এর মাধ্যমে সাধারণ নাগরিকরা সিটি করপোরেশনের সব ধরনের সেবা পাবেন সহজেই।

শনিবার (৫ নবেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন এ-সংক্রন্ত একটি অফিস আদেশ জারি করে।

ডিএনসিসি জানায়, বর্তমানে অঞ্চল ৩ এর আওতাধীন ওয়ান স্টপ হেল্প ডেস্ক স্থাপন করা হবে। এ ওয়ান স্টপ হেল্প ডেস্ক স্থাপন করতে প্রয়োজনীয় উদ্যোগের জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। যা নিয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়।

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, ট্রাস্ট ইনোভেশন কর্তৃক প্রস্তাবিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৩ এর আওতাধীন এ ওয়ান স্টপ হেল্প ডেস্ক স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় ট্রার্মস অব রেফারেন্স ও প্রাক্কলন চূড়ান্তকরণের জন্য ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ডিএনসিসির সূত্র জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে কমিটির আহ্বায়ক এবং ডিএনসিসির আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্টকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ডিএনসিসির উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading