বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৫৩

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ওই কোর্টের প্রশাসন ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

ফুলকোর্ট সভায় সকল বিচারপতিদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে। এ সভায় সুপ্রিমকোর্টের প্রশাসনিক অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে আগামীকালের ফুলকোর্ট সভার আলোচনার বিষয়বস্তু এখনও জানা যায়নি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading