সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৭০ কোটি ৭৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত সোমবার ডিএসইতে ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading