পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণ, নিহত ১২

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:০০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কাউন্টার টেররিজমের অফিসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাতে এই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে । শরিফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন, তারা মনে করছেন এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। অফিসে মজুদকৃত বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটেছে। অফিসটিতে কিছু বিস্ফোরক রাখা ছিল যেগুলোতে আগুন ধরে যায়। এরপরই এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেখানে কাবাল বিভাগ পুলিশ স্টেশন এবং রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর ছিল। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাউন্টার টেররিজমের অফিসে।

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত বলেছেন, অফিসে একটি পুরানো গোলাবারুদের দোকান ছিল। পুলিশ এই বিস্ফোরণ ঘটিয়েছে নাকি এটি একটি হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য। তবে নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের সময় ওই অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা।

প্রাদেশিক হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আহত অনেককে চিকিৎসার জন্য তাদের কাছে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে করাচির পুলিশ সদর দফতরেও হামলা চালিয়েছিল টিটিপি। এই ঘটনায় ৮ জন নিহত হয়েছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading