বৈদ্যুতিক কেবলের ওপর ডিশের তার, মেট্রোরেল চলাচল বিঘ্নিত

বৈদ্যুতিক কেবলের ওপর ডিশের তার, মেট্রোরেল চলাচল বিঘ্নিত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:৪৫

ঢাকার মেট্রোরেলের বিদ্যুতের লাইনের ওপর ডিশের তার এসে পড়ায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল।

তার নিয়ে ঝামেলায় মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালাচল বন্ধ হয়ে যায়। মাইকে ঘোষণা দেওয়া হয়, সাময়িক সমস্যার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় জমে যায়। পরে বেলা ১২টা ২৮ মিনিটে মতিঝিল থেকে উত্তরাগামী একটি ট্রেন ফার্মগেট স্টেশন ছেড়ে যায়। একই সময়ে উল্টো দিক দিয়েও ট্রেন চলাচল শুরু হয়।

মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, কারওয়ান বাজার ও শাহবাগের মাঝামাঝি এলাকায় কেউ একজন মেট্রোরেলের কেবলের ওপর আরেকটি তার ছুড়ে ফেলেছে। এ কারণে সতর্কতা হিসেবে ট্রেন ধীরে চালানো হচ্ছে।

কীসের তারের কারণে এই জটিলতা জানতে চাইলে তিনি বলেন, ডিশের তার নিচে পড়েছে, কেউ সেটা হয়ত উপরের দিকে মেরেছে। এই তারটা ঝুলে আছে মেইন কেবলের ওপরে। আমাদের লোকজন সেখানে গেছে, তারটা সরিয়ে দেবে।

ট্রেন বন্ধ থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেছিলেন, বৈদ্যুতিক তার পুড়ে গেছে, সেটা মেরামত করা হচ্ছে। তবে পরে কর্মকর্তাদের কথায় এর সত্যতা পাওয়া যায়নি।

ওই সময় মাইকে ঘোষণা করা হচ্ছিল, গোলযোগের জন্য মেট্রোরেল চালাচল আপাতত বন্ধ রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

বোর্ডে দেখানো হচ্ছিল মতিঝিলগামী দুটি ট্রেনের আসার সময় বারবার বাড়ছে আর উত্তরাগামী একটি ট্রেনেরও সময় বাড়ছে।

টিকেট বা এমআরটি পাস থাকার পরও কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না তখন। ফলে দ্বিতীয় তলায় অনেক মানুষের লম্বা লাইন পড়ে যায়।

পরে মাইকে মেট্রোরেল চালাচল সাময়িত বন্ধ থাকার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়। মিনিট ১৫ পর উত্তরাগামী ট্রেন আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading