প্রাইম ব্যাংকের গ্রাহকদের ১০% পর্যন্ত ছাড় দিবে তাহুর

প্রাইম ব্যাংকের গ্রাহকদের ১০% পর্যন্ত ছাড় দিবে তাহুর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, আপডেট ১২:০০

মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড তাহুর থেকে পোশাক ক্রয়ে প্রাইম ব্যাংকের প্রিভিলেজ কাস্টমাররা ১০ শতাংশ এবং সকল কর্ডহোল্ডাররা ৮ শতাংশ ছাড় পাবেন। রবিবার শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সাথে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে তাহুর।

গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং তাহুর-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হানিয়ম মারিয়া চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের হেড অফ প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী এবং তাহুর-এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আসাদুজ্জামান জুয়েল।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading