ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, আপডেট ১২:০৫
হ্যালো পয়সার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্যাশ রেমিট্যান্স গ্রাহকরা আফ্রিকা ও ইউএই থেকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জিতে নিতে পারবেন। রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-হ্যালো পয়সা রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন হ্যালো পয়সার ম্যানেজিং ডাইরেক্টর সেইজিল ম্যাগান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ আলতাফ হুসাইন এবং হ্যালো পয়সার বাংলাদেশ কান্ট্রি হেড ফজলুল ফায়েজ উল্লাহ।
ইউডি/এজেএস

