নাসরাল্লাহর পর নিহত হিজবুল্লাহর পরবর্তী নেতা সাফিয়েদ্দিনও

নাসরাল্লাহর পর নিহত হিজবুল্লাহর পরবর্তী নেতা সাফিয়েদ্দিনও

উত্তরদক্ষিণ। বুধবার (২৩ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৪০

লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এবার তার উত্তরসূরি হিসাবে যে শীর্ষ কর্মকর্তার নাম শোনা যাচ্ছিল সেই হাসেম সাফিয়েদ্দিনও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।

হিজবুল্লাহ বুধবার (২৩ অক্টোবর) নিশ্চিত করে এ খবর জানিয়েছে।

একমাস আগে হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর থেকে উপ-মহাসচিবব নাঈম কাশেমের সঙ্গে মিলে দলটি পরিচালনা করে আসছিলেন সাফিয়েদ্দিন।

তিনি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দলের পরবর্তী মহসচিব নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছিল। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

নাসরাল্লাহর কাজিন সাফিয়েদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো দেখভাল করতেন। হিজবুল্লাহর সামরিক অভিযান পরিচালনাকারী জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদেরও প্রধান ছিলেন সাফিয়েদ্দিন। দলের অর্থনৈতিক ও প্রশাসনিক বিষয়গুলো তিনি দেখাশুনা করতেন।

ইসরায়েলের সঙ্গে বৈরিতার এই দিনগুলোতে হিজবুল্লাহর পক্ষে কথা বলে একটি বিশিষ্ট অবস্থানে উঠে এসেছিলেন সাফিয়েদ্দিন। শেষ পর্যন্ত এ অবস্থানই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সাফিয়েদ্দিন বিভিন্ন শেষকৃত্যানুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে ভাষণ দিতেন। যেসব অনুষ্ঠান নিরাপত্তাজনিত কারণে এড়িয়ে চলতেন হাসান নাসরাল্লাহ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading