বিআরআইয়ে যোগ দিতে পেরে বাংলাদেশ গর্বিত: ইউনূস

বিআরআইয়ে যোগ দিতে পেরে বাংলাদেশ গর্বিত: ইউনূস

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫০

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিতে পেরে বাংলাদেশ ‘গর্ব অনুভব’ করে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনে দেশটির উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, আজকের বৈঠক বাংলাদেশ-চীন অংশীদারত্বের ক্ষেত্রে আরেকটি মাইলফলক। আসুন, আমরা একসঙ্গে কাজ করি; বন্ধুত্ব, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করি।

এদিন স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা বেইজিং পৌঁছান বলে তার কার্যালয় থেকে বলা হয়েছে।

বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন ইউনূস। রওনা হওয়ার আগে সেখানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় কাটান তিনি।

ওই সম্মেলনের ফাঁকেই তিনি বৈঠক করেন ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গে।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, বৈঠকে বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়।

ডিং বলেন, রাষ্ট্রপতি শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওয়ান-চায়না নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিতে পেরে গর্ব অনুভব করে।

বৈঠকে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চাওয়ার পাশাপাশি চীনা ঋণের সুদের হার কমিয়ে ১ থেকে ২ শতাংশ করার অনুরোধ জানায়।

চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ‘কমিটমেন্ট ফি’ মওকুফের আহ্বানও জানায় ঢাকা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading