ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪১৩ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪১৩ জন

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:০৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৬ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে ২২ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ হাজার ৬০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading