ইসরায়েলে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

ইসরায়েলে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৩৫

ইসরায়েলে নতুন করে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) চালানো এই হামলায় ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর ইরানি সংবাদমাধ্যম ওয়ানার।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের (হিজবুল্লাহ) সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৪০তম ধাপে ইসরায়েলজুড়ে এই আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, এই সমন্বিত অভিযানটি টানা পাঁচ ঘণ্টা ধরে চলে। এতে ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র লঞ্চের পাশাপাশি হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও অন্তর্ভুক্ত ছিল।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, অপারেশন ট্রু প্রমিস ৪-এর ৩৩ নম্বর বিবৃতিতে এই অভিযানের কথা জানানো হয়েছে- অপারেশনটি ‘ইয়া আমির আল-মুমিনিন’ কোড নামে পরিচালিত হয়। এই হামলায় আইআরজিসির পক্ষ থেকে কদর, ইমাদ, খাইবার-শেকান ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। একইসঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরায়েলের হাইফা থেকে শুরু করে মধ্যাঞ্চলের তেল আবিব এবং দক্ষিণের বীরশেবা পর্যন্ত সামরিক স্থাপনাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। আইআরজিসি এই হামলাগুলোকে ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ‘চরম আঘাত’ হিসেবে বর্ণনা করেছে।

আইআরজিসি আরো দাবি করেছে, অভিযানের সময় এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-আজরাক ও আল-খারজে আইআরজিসির ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading