সকালে খান জিরাপানি

সকালে খান জিরাপানি

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১২:৪০

অনেকেই বলে থাকেন খাবার খেলে হজমের সমস্যা হয়ে থাকে। খাবার খেয়ে থাকেন স্বস্তির জন্য তবে তা খেয়ে যদি সমস্যায় হয় তবে তো আসলেই যন্ত্রণাদায়। তাই হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে খেতে পারেন একটি পানীয়। জিরাপানি খেলে হজমের সমস্যা দূর হবে। আসুন জেনে নেই হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে কী খাবেন?

উপকরণ: পানি ১/২ লিটার, জিরা ২ টেবিলচামচ ও জোয়ান ১ টেবিলচামচ।

প্রণালী: জিরা আর জোয়ান একসঙ্গে মিশিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিন সারা রাত। ভাল করে ছেঁকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই পানীয় পান করুন। এ ছাড়াও সকালে চা এর বদলেও এই ‘ম্যাজিক ড্রিঙ্ক’ পান করতে পারেন। সে ক্ষেত্রে সারা রাত ভিজিয়ে রাখা মিশ্রণটি ভাল করে ছেঁকে গ্যাসে ফুটিয়ে নিন যতক্ষণ পর্যন্ত পানি পরিমাণে অর্ধেক না হয়ে যায়। স্বাদ বাড়ানোর জন্য খানিকটা কুচোনো আদা, লেবু আর মধুও যোগ করতে পারেন। সকালে চায়ের বদলে এই ‘ম্যাজিক ড্রিঙ্ক’ পানের অভ্যাস আপনার পেটের সমস্যা সমাধানে কাজ করবে দ্রুত।

যেভাবে কাজ করে: জিরা আর জোয়ান এই দুই উপকরণেই আছে বেশ কয়েকটি ঔষধি গুণ। আয়ুর্বেদিক ওষুধ তৈরির জন্য দীর্ঘ সময় ধরে এই উপকরণ দু’টির ব্যবহার চলে আসছে। জোয়ানের পানি আপনার পাকস্থলী আর জরায়ু পরিষ্কার করতে বিশেষ উপযোগী। এই পানি আপনার বিপাক হার বৃদ্ধি করে তারই সঙ্গে পেটের নানা সমস্যা থেকেও রেহাই দেয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading