কক্সবাজার ছেড়েছে রোহিঙ্গাদের দ্বিতীয় দল

কক্সবাজার ছেড়েছে রোহিঙ্গাদের দ্বিতীয় দল

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৫

কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের দ্বিতীয় একটি দল নিয়ে অন্তত ১৩টি বাস রওনা হয়েছে।

সোমবার বেলা ১২টায় উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে এ ১৩টি বাস রওনা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রথমবারের মতোই এবারও রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে। তবে প্রথম দফার মতো এবারও রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে এনে উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে বাসে করে চট্টগ্রামের পতেঙ্গায় নৌ-বাহিনীর ঘাঁটিতে নেওয়া হয় এবং এরপর নোয়াখালীর ভাসানচরের নিয়ে যাওয়া হয়েছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading