রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৫৫

রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। তবে এতে কেউ আহত হননি।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন জানান, প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে পড়েছে।

তিনি আরও জানান, ‘বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading