যুদ্ধ শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সিদ্ধান্তে: ট্রাম্প

যুদ্ধ শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সিদ্ধান্তে: ট্রাম্প

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ১৩:০৫

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন।

রবিবার (৮ মার্চ) টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

তিনি জানান, আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন।

আমেরিকার হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিলে ইসরায়েল কি যুদ্ধ চালিয়ে নিতে পারে এমন এক প্রশ্নে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, এটি প্রয়োজন হবে না।”

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মন্তব্য করতে রাজি হননি এবং বলেন, “দেখা যাক কী হয়।”

এর আগে ট্রাম্প স্পষ্টভাবে মোজতবা খামেনির বিরোধিতা করেছিলন।

ট্রাম্প বলেছিলেন, “তাকে (ইরানের সর্বোচ্চ নেতা) আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না নেয়, তাহলে সে দীর্ঘকাল টিকে থাকতে পারবে না।”

আমেরিকার প্রেসিডেন্ট জানান, এমন নেতা তিনি চান যিনি শান্তি ও স্থিতিশীলতা আনতে সক্ষম হবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading